সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২০ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রিকশাভ্যান চালক নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আজ

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপন চন্দ্র নাথ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা ও হিরালাল চন্দ্র নাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীপন চন্দ্র নাথ প্রতিদিনের মতো শনিবার সকালে একটি গোডাউন থেকে বিভিন্ন পণ্য নিয়ে রিকশাভ্যানে করে কমলদহ এলাকা থেকে বড়দারোগাহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তার রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং মাথায় গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত এক পথচারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, ‘কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ভ্যান ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’