রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর ২০২৫

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ–৩২.৭৯ বিলিয়ন ডলার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৮১১২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

শনিবার ব্যাংক খোলা রাখা নিয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক
এর আগে, গত ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২৭২০ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৮০৩৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।