মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর ২০২৫

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

শরিফ হাদির মৃত্যুতে শোক প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক শিব্বির আহমেদ ওসমান।

বিবৃতিতে শিব্বির আহমেদ ওসমান বলেন, “শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয় দেশপ্রেমিক। অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল। কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবে না।”

তিনি আরও বলেন, “ওসমান হাদি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। দল-মত-ধর্ম নির্বিশেষে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।”

শিব্বির আহমেদ ওসমান শরিফ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। তিনি বলেন, “যদি হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে থাকে, তবে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

শিব্বির আহমেদ ওসমান তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রথম আলো, ডেইলি স্টার ও উদীচীতে ওসমান হাদির মৃত্যুর পর যে ন্যাক্কারজনক বর্বরতা চালানো হয়েছে, তা কখনোই হাদির লড়াইয়ের লক্ষ্য ছিল না। হাদির লড়াই ছিল গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরের।

তিনি দেশবাসীর প্রতি আহবান জানান, “যারা মব উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, তাদের দুরভিসন্ধি রুখে দিতে হবে। অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমাদের শান্ত থাকতে হবে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ধরনের ফাঁদে পা দেবেন না।”