সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৬ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সময় পেরিয়েও শ্রদ্ধা থামেনি, শহীদদের স্মরণে তারেক রহমানের পক্ষে বিএনপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৬ মিনিটে সাভারে অবস্থিত মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিষয়ে একই দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে বিস্তারিত তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ের কিছু পর, বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।