সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৮ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জামায়াতের মঞ্চে নতুন খেলা—এলডিপি ও এনসিপি যোগের ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চলতি জাতীয় রাজনীতিতে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে আটটি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। নতুনভাবে জোটে যোগ দেওয়া হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল দুটির নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

তিনি জানান, সংবাদ সম্মেলনে নয়টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে এনসিপি আলাদাভাবে সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

জামায়াত আমির বলেন, “আরও কয়েকটি রাজনৈতিক দল জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তবে বর্তমান বাস্তবতায় নতুন কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। জোটের মধ্যে আসন বণ্টনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

এর আগে জোটে থাকা আটটি রাজনৈতিক দল হলো — বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এই নতুন সংযুক্তি জোটকে আরও শক্তিশালী করে তুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।