সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে এবং একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সব সময় সজাগ থাকতে হবে। মাদক বা চোরাচালানে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে কোনো কর্মকর্তা বা সদস্যকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত জটিলতা সমাধানে কৌশলী ভূমিকা রাখতে হবে এবং চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সীমান্ত রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজিবি সদস্যদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে বিজিবির বড় দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়—সে জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।