সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০১ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রিতে ৬৮ হাজার টাকা জরিমানা—মিরসরাইয়ে অভিযান

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আবুতোরাব ও বড়তাকিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের বলেন, ‘অভিযান চলাকালে সংশ্লিষ্ট আইনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের দায়ে মোট ৯টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীকে সর্বমোট ৬৮ হাজার টাকা (আটষট্টি হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।