সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৩ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঢাকা-১৫ আসনে মনোনয়ন বৈধ—নির্বাচনে থাকছেন ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিলকৃত হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণে কোনো আইনি বাধা নেই।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়। ২০০৮ সালের পর দীর্ঘ বিরতির পর নিবন্ধন ফিরে পাওয়ার পর এবারই প্রথম জামায়াতে ইসলামী নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। তফসিল অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি রোববারের মধ্যে দেশব্যাপী সব আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এরপর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।