বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোমবার

০৫ জানুয়ারি ২০২৬

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ৫ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে কারাগারে থাকা দীপঙ্করকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক।

সেই আবেদনের শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।