সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৬ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা—১৮ জানুয়ারি কক্সবাজারে তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারে আসছেন—এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। আমরা অধীর আগ্রহে তার অপেক্ষায় আছি।

এদিকে দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহিদ হন ওয়াসিম আকরাম।

তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।