রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৬ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আন্দরকিল্লা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খালেদ মাসুদ ওরফে মাসুদ (৩৫)। তিনি সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খালেদ মাসুদ কোতোয়ালী থানায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে দাঙ্গা, মারধর, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এসব মামলার একটিতে পরবর্তীতে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।