বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদী সংলগ্ন নাজিরহাট ব্রিজ এলকায় অভিযান চালিয়ে ৯ শ মিটার বিভিন্ন জাল ও ১০টি বড়শি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানে আনুমানিক ২৬০ মিটারের ১টি কারেন্ট জাল এবং ৫৭০ মিটারের ২টি চরঘেরা জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া হালদার নাজিরহাট অংশ হতে ৯টি হাত বড়শি এবং ৩টি বোতল বরশি জব্দ করা হয়। জব্দকৃত জাল এবং বড়শি বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।