রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৮ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের লালদিঘীতে হোটেলে পুলিশের হানা, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাত ১০টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত হোটেল আল আনসারীর ভেতরে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাদমান রাবু (২১), আরিফুল ইসলাম ইমন (২৪), এমডি নাইমুল হাসান (৩০), মো. টিপু (৩১), মোস্তাক আহমেদ রাব্বি (২৮), রুমা আক্তার (২৬), শিমলা আক্তার (১৮), সাদিয়া আফরীন (২৫) ও সাদিয়া সোলতানা (১৯)।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে সিএমপি অধ্যাদেশ ১০৩/৭৬ ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।