রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শুক্রবার

০৯ জানুয়ারি ২০২৬

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

বিয়ের তিন মাসেই অন্তঃসত্ত্বা? – ‘বালিকা বধূ’ খ্যাত অভীকা গৌরকে ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক:: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভীকা গৌরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাতৃত্বের জল্পনা। ছোটপর্দার আলোচিত ধারাবাহিক ‘বালিকা বধূ’-তে আনন্দী চরিত্রে অভিনয়ের মাধ্যমে যিনি দীর্ঘ দেড় দশক ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই অভিনেত্রী নাকি বিয়ের মাত্র তিন মাসের মাথায় অন্তঃসত্ত্বা।

২০২০ সালে ব্যবসায়ী ও সমাজসেবক মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে অভীকার প্রেমের সম্পর্ক শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-র মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মিলিন্দকে সঙ্গে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন অভীকা গৌর। সেখানে তিনি লেখেন, ‘২০২৬ সালে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।’ এই একটি বাক্যই নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় তোলে। অনেকেই ধারণা করছেন, এই পরিবর্তনের ইঙ্গিত আসন্ন মাতৃত্বের দিকেই।

নিজের ভ্লগে স্বামীকে পাশে বসিয়ে অভীকা বলেন, “এই পরিবর্তনটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না। এমন কিছু কখনো স্বপ্নেও ভাবিনি। এটা আমাদের জন্য যেমন বড় খবর, তেমনি বিস্ময়করও।” এ সময় স্বামী মিলিন্দ চাঁদওয়ানি বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত, তবে একটু নার্ভাসও।”

এই কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভীকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। যদিও বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী। রহস্য বজায় রেখে তিনি জানান, এ ধরনের কোনো সুখবর থাকলে তা তারা নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করবেন।

২৮ বছর বয়সী অভীকা গৌর টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করছেন। তবে আজও বহু দর্শকের কাছে তিনি ‘আনন্দী’ নামেই বেশি পরিচিত। এখন দেখার বিষয়—এই জল্পনা সত্যি হয় কি না, নাকি সময়ের সঙ্গে উন্মোচিত হবে ভিন্ন কোনো সুখবর।