শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: আবারও গোলের দেখা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তার গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে সৌদি প্রো লিগের শক্তিশালী ক্লাব আল নাস্র।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সৌদি প্রো লিগে নিজেদের মাঠে আল কাদসিয়াহর কাছে ২–১ গোলে হারে আল নাস্র। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
৫১তম মিনিটে হুলিয়ান কিনিওনেস সফরকারী আল কাদসিয়াহকে এগিয়ে দেন। এরপর ৬৬তম মিনিটে নাইতান নান্দেস ব্যবধান বাড়ান। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাস্রকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রোনালদো। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরাতে পারেনি স্বাগতিকরা।
এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে টানা ২৫টি পঞ্জিকাবর্ষে গোল করার বিরল কীর্তি গড়লেন রোনালদো। হাজার গোলের পথে ছুটে চলা এই পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৫৮। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৪ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
একসময় দুর্দান্ত ছন্দে থাকা আল নাস্র যেন হঠাৎ করেই পথ হারিয়েছে। সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা প্রথম ১০ ম্যাচ জয়ের পর, পরের তিন ম্যাচেই জয়হীন তারা। গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্রয়ের পর নতুন বছরের শুরুতেই আল আহলির কাছে ৩–২ গোলে হারে দলটি। এবার যোগ হলো আরেকটি হার।
দুই সপ্তাহ আগেও লিগ টেবিলের শীর্ষে ছিল আল নাস্র। বর্তমানে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।