শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১০ জানুয়ারি ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শীতের নিষ্ঠুরতা: লোহাগাড়ায় জমিতে পানি দিতে গিয়ে পরপারে কৃষক

চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র শীতে জমিতে পানি দিতে গিয়ে নুরুল ইসলাম নুরু (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পশ্চিম কলাউজান তেলিপাড়া এলাকায় চাষের জমিতে পানি দিতে গিয়ে তীব্র শীতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

নিহত নুরুল ইসলাম নুরু উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান চুরুবর পাড়া এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো কৃষি জমিতে পানি দিতে গিয়েছিলেন তিনি। বাড়িতে আসার সময় পার হওয়ার পরও তিনি ফেরেননি। পরে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।