সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১০ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল কৃষকদল

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে কৃষকদল

মায়ানী ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সরকারটোলা এলাকার মানিক সরকারলাল সড়কে এ সংস্কার কাজ শুরু করা হয়। এ সময় সংস্কার কার্যক্রমে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।

জানা গেছে, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় গত প্রায় ১৬ বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়েই স্থানীয় কৃষকদল স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়।

এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যেই স্বেচ্ছায় এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষকদল এ ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নেবে।

সংস্কার কাজে আরও অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ স্থানীয় নেতাকর্মীরা।