মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১১ জানুয়ারি ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে জনস্বার্থে অভিযান—বেকারি ও হোটেল মালিকদের জরিমানা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা রোববার (১১ জানুয়ারি) জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার এবং মেয়াদবিহীন পণ্য মজুদ রাখার দায়ে চট্টেশ্বরী রোডের মিষ্টিমুখ কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

একই অভিযানে মেয়াদবিহীন ও উৎপাদিত প্রতিষ্ঠানের ঠিকানা ছাড়া পণ্য রাখার দায়ে প্রভাতী কুলিং কর্নারকে ৫ হাজার টাকা এবং রান্নাঘরের নোংরা পরিবেশ ও নিষিদ্ধ অ্যামোনিয়া খাদ্যদ্রব্য ব্যবহার করার দায়ে বাটালি হিলের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।