শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।
স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।