বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রবিবার

১৮ জানুয়ারি ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পারিবারিক কলহের ইতি ছুরিকাঘাতে, চান্দগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন।

চান্দগাঁওয়ে বিশেষ অভিযান—অস্ত্রসহ যুবক আটক

নিহত সালমা আক্তার (৩৮) সালমা আক্তার ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার সকালে জসিম উদ্দিন তার স্ত্রী সালমা আক্তারকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।