সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৪ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চকরিয়ায় 'জয় বাংলা' স্লোগান, দুই কিশোরসহ আটক ৬

কক্সবাজারের চকরিয়া থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’স্লোগান দেওয়ার অভিযোগে দুজন কিশোরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প—সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইবুল ইসলাম (২২) ও ওমর ফারুক (১৮)। বয়স ১৮ বছরের কম হওয়ায় বাকি দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কয়েকজন থানার সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এতে থানার আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানা থেকে বের হয়ে ধাওয়া দেন এবং অটোরিকশাসহ ছয়জনকে আটক করেন।

আটক মো. মারুফের বাবা কামাল হোসেন বলেন, তার ছেলে ইজিবাইক চালান। স্লোগান দেওয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। যারা স্লোগান দিয়েছেন, তারা পালানোর চেষ্টা করলে পুলিশ আটক করে। কিন্তু একই সঙ্গে তার ছেলেকেও ইজিবাইকসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয়জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।