রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৬ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

উৎসবমুখর ভোটের লক্ষ্যে হাটহাজারীতে আইনশৃঙ্খলা সেলের তৎপরতা

বাবলু দাশ, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা–২০২৫ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে উপজেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলকে সার্বক্ষণিক সক্রিয় থেকে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।