বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সোমবার

২৬ জানুয়ারি ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

জেলা জামায়াতের আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

অনলাইন ডেস্ক : মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। 

নারীদের সম্মান ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে- জামায়াত আমির

আটককৃতরা হলেন- বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমির মাও. তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রো ড্রাইভার ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রং এর নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভিতর ৩টা ফোল্ড ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেট্রিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয়।