মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৬ জানুয়ারি ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম আমার জন্মভূমি, মানুষের জন্য কাজ করাই লক্ষ্য — সাঈদ আল নোমান

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামবাসীর সার্বিক উন্নয়ন ও জীবনমান উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান

তিনি বলেন, “চট্টগ্রাম আমার জন্মভূমি। এই এলাকার মানুষ আমার আপনজন। তাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।” নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সাঈদ আল নোমান আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। বিশেষ করে তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

চট্টগ্রামবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, “জনগণের সমর্থন ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত চট্টগ্রাম গড়ে তুলতে চাই।”