বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৭ জানুয়ারি ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পাটওয়ারীকে আবারও ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ—নাসীরুদ্দীন পাটওয়ারী

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা করে।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।