সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

৩০ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ছাত্রছাত্রীদের পদচারণায় মুখর—হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক হামিদা আবেদিন পলি ও মো. সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাজেদা হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোনায়েম চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক ফজলু, সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটু চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন ও নুর উদ্দিন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং বিদ্যালয় প্রাঙ্গণটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।