বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০১ ফেব্রুয়ারি ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দাঁড়ি পাল্লা অফিস উদ্বোধন—ডা. ফজলুল হকের ভোটপ্রচার শুরুর বার্তা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ৯ আসনের পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক রোববার দেওয়ানহাট সুপারিওলাপাড়া তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ভাষণে ডা. ফজলুল হক বলেন, “বিগত সরকার দেশের স্বাধীনতা ও গণমানুষের অধিকার খর্ব করেছে। দাঁড়ি পাল্লা মার্কা মানে গণমানুষের ভোট ও বিশ্বাস। আমি চাই, আপনাদের পাশে থেকে সুন্দর একটি দেশ উপহার দিতে পারি।”

তিনি বলেন, “সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ারে ভেসে যাবে চাঁদাবাজদের গডফাদাররা। এবারের ভোটে দাঁড়িপাল্লাকে সমর্থন করলে দেশ নতুনত্বের পথে এগিয়ে যাবে। এটি একটি ভিআইপি আসন। আমরা আগে স্বাধীন ছিলাম না, কিন্তু জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ১১ দলকে একসঙ্গে নিয়ে এগোতে চাই।”

ডা. ফজলুল হক চাঁদাবাজি ও মাদকাসক্তি নিয়ে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “ফ্যাসিবাদ গেলেও চাঁদাবাজ যায়নি। নতুন চাঁদাবাজ শুরু করেছে। সিটি কর্পোরেশন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা ক্ষমতায় এলে দেশ নতুনত্বে ভরে যাবে। কদমতলি নয়, সারা ৯ আসনের মাদকাসক্ত ও কিশোর গ্যাং দূর করা হবে, যদি আপনারা ইনসাফের কথা চিন্তা করে দাঁড়ি পাল্লায় ভোট দেন। একশ বছর পিছিয়ে থাকা দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি সবশেষে উপস্থিত সবাইকে আহ্বান জানান, ১১ দলের সঙ্গে সমন্বয় রেখে দেশের উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করতে।