বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাকলিয়া বেড়িবাঁধ এলাকায় অজ্ঞাতপরিচয় প্রায় ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
কর্ণফুলী নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাকলিয়া থানাধীন কল্পলোক সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির পরনে ছিল প্যান্ট ও লম্বা হাতার হুডি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নৌ পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।
ওসি মো. মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।