সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

০৫ ফেব্রুয়ারি ২০২৬

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার ঘরে সংগঠিত হয়েছে চুরি। একের পর এক চুরি ঘটনা জনমনে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।

ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

শহীদুলের বোন শাহীন আক্তার বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। ঘরের মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী, আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল। তবে লোহা কাটার ১টি মেশিন নিয়ে গেছে।

তিনি আরও জানান, নতুন ঘরে সম্প্রতি বাথরুম ফিটিংস এবং আধুনিক সরঞ্জাম লাগানো হয়েছিলো। চোরের দল ইংলিশ কমেডসহ এসব সরঞ্জাম খুলে এলোমেলো করে ফেলেছে।

পরিবারের সদস্যরা নগরীর বাসায় গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘরে এসে এ ঘটনা জানতে পারেন। দেখা গেছে জানালার গ্লাস ভাঙা ও গ্রিল কাটা এবং ঘরের পেছনের দরজা খোলা।

বোয়ালখালী উপজেলায় গত দুই মাস ধরে টানা চুরি সংগঠিত হচ্ছে। উপজেলা একাধিক মসজিদ, মন্দির, সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সিএনজি অটোরিকশা, গাড়ির ব্যাটারী এবং বসতঘরে চুরি সংগঠিত হয়েছে। ডাকাতি সংগঠিত হয়েছে ৩টি।

এতে দেখা দিয়েছে জনমনে উদ্বেগ। চুরি পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চোরের টিকিটিও ধরা যায়নি। থানায় অভিযোগ পর অভিযোগ জমা পরলেও চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধী শনাক্ত করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিতে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি শুনেছেন জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।