বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের সফল এক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে ৭ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
অপরাধ দমনে কোতোয়ালি থানার চ্যালেঞ্জিং দায়িত্বে ওসি আফতাব উদ্দিন
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, গত ০৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২৩টা ৫০ মিনিটে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর পার্কিং সংলগ্ন বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে একটি খালি জায়গায় ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে এসআই আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে উপস্থিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে হাতেনাতে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন—আইয়ুব আলী (৪৪), মোঃ বাবুল প্রকাশ বাবু (৪৭), মোঃ নীরব (২০), মোঃ রনি (১৯), মোঃ বেলাল হোসেন (২১), মোঃ রিপন (২৮), মোঃ তারেক (১৯)।
গ্রেফতারের সময় আসামীদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা তিনটি ধারালো স্টিলের ছোরা উদ্ধার করা হয়।
এর মধ্যে আইয়ুব আলীর কাছ থেকে একটি স্টিলের ফোল্ডিং ছোরা, বাবুলের কাছ থেকে লাল রঙের হাতলযুক্ত একটি স্টিলের ছোরা এবং নীরবের কাছ থেকে কমলা রঙের কভারযুক্ত একটি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীরা কোতোয়ালী থানাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-১০, তারিখ-০৫/০১/২০২৬ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এ একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।