শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে একই স্থানে অবস্থান নেন সরকারি কর্মচারীরা।
জাতিসংঘের অধীন হাদি হত্যার তদন্ত ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, অবস্থানরত সরকারি কর্মচারীদের ওপর এদিন পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম যমুনার নিরাপত্তায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেন।
মো. শরীফুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।