সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।
ফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাজারের উত্তর প্রান্তে মহিলা মাদরাসার গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মনির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।