বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের বায়েজিদে স্টারশিপ ফ্যাক্টরিতে বিস্ফোরণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের স্টারশিপ ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের পর  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধার, মূল আসামি গ্রেফতার

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বলেন, ‘সকাল ১০টা ৫২ মিনিটে খবর পেয়ে বায়েজিদ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে কারখানার শ্রমিকরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের অন্যান্য কারখানা বন্ধ থাকলেও স্টারশিপ ফ্যাক্টরিটি খোলা ছিল।