শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনে ৭৬হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ।
কেন্দ্রে বিজয়ী বিএনপি, পোস্টাল ভোটে বাজিমাত হানাজালার
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের ছেলে।
২২৯৯৯২ ভোট পেয়ে ৩য় অবস্থান হয়েছেন মোমবাতির প্রার্থী সোলাইমান ফারুকী।
বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে রাত ১টা ১৫ মিনিটে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪.৩০টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রদান শুরু হয়। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের কারণে ভোটগ্রহণ চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক আসনে মিলে মোট কেন্দ্র ১০০ টি,চন্দনাইশে অংশে ৬৪ টি, সাতকানিয়ার অংশে ৩৬ টি,এর মধ্যে চন্দনাইশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ০১ জন।