শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান।
এই আসনের ১৪০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন এই ফলাফল ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৪২ জন। কেন্দ্র ১৪০টি। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ১৫৪টি, যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮০টি এবং ৫ হাজার ২৭৪টি ভোট বাতিল করা হয়েছে। এই আসনে মোট ভোট প্রদানের হার ৪৩.৪৯ শতাংশ।
একইসাথে প্রকাশিত গণভোটের প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, এই আসন থেকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ১০০টি এবং ‘না’ ভোট পড়েছে ৭১ হাজার ৩৩৯টি।