রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-০২ সঙ্গীয় ফোর্সসহ খুলশী থানাধীন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল-এর বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় চট্ট মেট্রো-ট-৭১২৩ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হলে গাড়ির চালকের সিটের পেছন থেকে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি শেকান্তর হোসেন (৪০)-এর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল এবং স্কচটেপ মোড়ানো তিনটি পুটলা গাঁজা উদ্ধার করা হয়।
প্রতি পুটলায় ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।