সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৫ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে এনপিএল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: দেশের অন্যতম পোল্ট্রি প্রতিষ্ঠান গ্রুপ নাহার এগ্রো গ্রুপের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে নাহার ফিড মিলে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা, কর্মচারি অংশগ্রহণ করেন।

বিএনপি ও জামায়াত প্রার্থীর ইশতেহারে নিরাপত্তা– মিরসরাইয়ে কর্মসংস্থান ও উন্নয়নের অঙ্গীকার

প্রতিযোগিতায় ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল, অন্ধের হাঁড়িভাঙ্গা, কেরাম, মোরগ লড়াই সহ হরেক রকম খেলাধুলার আয়োজন ছিল। বিভিন্ন দলে বিভক্ত হয়ে উক্ত সবাই আনন্দঘন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শনিবার বিকেলে ফিড মিল প্রাঙ্গনে নাহার এগ্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার আলা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক ব্যবস্থাপক ফাহিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথিা বক্তব্য রাখেন নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক আবরার জাওয়াদ, পরিচালনা সহকারি মাসুদ রানা, সিনিয়র নির্বাহী মাঈন উদ্দিন প্রমুখ।