মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। এরপর তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি।
সেসময় আব্বাস রিজভী-সহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।
এদিন বেলা সাড়ে ১১টার পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।