রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২১ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম ওরফে সজিব (৩৫) নামে ১৪ বছর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍্যাব

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থানার শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭, চট্টগ্রাম। গ্রেপ্তার আব্দুর রহিম ফেনী জেলার উত্তর চারিপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

র‌্যাব জানায়, ফেনী আদালতে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আব্দুর রহিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‍্যাবের একটি দল সীতাকুণ্ড শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।