শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: নগরের ফলমন্ডিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্যতালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান জানান, রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। আজ ফলমন্ডিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রমজান মাসব্যাপী নিত্যপণ্যের বাজার মনিটরিং নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।