সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৪ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দুর্ঘটনার পর ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হলো এমপি নুরুল আমিনকে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়িক কাজে সকালে কুমিল্লা গিয়েছিলেন এমপি নুরুল আমিন। ফেরার পথে একটি মোটরসাইকেল সামনে এসে পড়লে সেটিকে রক্ষা করতে গিয়ে তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়।

দুর্ঘটনায় তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান বলে জানিয়েছেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে অবস্থিত ইম্পেরিয়াল হসপিটাল-এ স্থানান্তর করা হয়।

হাসপাতালের ডিউটি অফিসার মোহাম্মদ রাহাত জানিয়েছেন, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আমিন।

তার শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।