বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৫ ফেব্রুয়ারি ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আকবরশাহ থানা পুলিশের অভিযানে ধরা ১৬ মামলার শীর্ষ সন্ত্রাসী এরশাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১৬ মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী মোঃ এরশাদ হোসেন (৫০) গ্রেফতার হয়েছে।

চট্টগ্রামে ১০ লাখ টাকার চোরাই মোবাইলসহ শুল্ক ফাঁকির অভিযোগে আটক ১

গত মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার বড় গ্যাস লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল্ল্যাহ মোহাম্মদ শেখ সাদী এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন লাভুর ও আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান।

তাঁদের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য সদস্যরা অংশ নেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এরশাদ হোসেন আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার মনসুর আহাম্মদের বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, তিনি একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ওসি কামরুজ্জামান।