রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৫ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কৃতীদের সম্মান, বইমেলায় শুভ সূচনা দেবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক–২০২৬ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন–এ অনুষ্ঠিত হবে পদক প্রদান অনুষ্ঠান। এতে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেবেন দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা অমর একুশে বইমেলা–এর উদ্বোধনী অনুষ্ঠানে।

তিনি সশরীরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান–এ উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।