শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

শনিবার

২৮ ফেব্রুয়ারি ২০২৬

২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার মাধ্যমে তা নিষ্ক্রিয় করতে কাজ করছে।’ এতে আরো বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। তাই জনগণের নিরাপত্তার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।’

এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই’। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে।

সূত্র : বিবিসি বাংলা