রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০২ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ত্রয়োদশ জাতীয় সংসদে ৬ হুইপ নিয়োগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত হুইপরা হলেন—

১. হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস
২. খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল
৩. শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
৪. নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু
৫. দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া
৬. লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, 1972-এর অনুচ্ছেদ ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি উল্লিখিত সংসদ সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।