শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০২ মার্চ ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সন্দ্বীপে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ট্রাকের চাপায় আবদুল হান্নান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা, সিএনজি চালক নিহত

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার গুপ্তছড়া-সন্দ্বীপ সড়কের মালেক মুন্সীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হান্নান উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশ্রাফ পাঠওয়ারীর বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আবদুল হান্নান গুপ্তছড়া ঘাট থেকে ভাড়া মোটরসাইকেলযোগে কালাপানিয়ায় ফিরছিলেন।

পথে মালেক মুন্সীর বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী আবদুল হান্নান সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকচাপায় হান্নান গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর বলেন, ‘দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ফৌজদারি অপরাধের কোনো উপাদান পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’