শনিবার
০৭ মার্চ ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ইফতার মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশন।
শুক্রবার সংগঠনের সার্বিক সহযোগিতায় এবং বি.এফ.এ কোচিং হোমের উদ্যোগে বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং ইসলামী সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সমাজসেবী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশনের উপদেষ্টা আবু সায়েম চৌধুরী, শিক্ষানুরাগী শামসুদোহা, শফি আলম, অ্যাডভোকেট নাসির ও জোবায়ের।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বখতিয়ার উদ্দিন, সহ-সভাপতি বিপ্লব দাশ, সাধারণ সম্পাদক তারেক আলম, সহ-সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক রুনা আক্তার এবং ধর্ম বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম।
এছাড়াও সংগঠনের সিনিয়র সদস্য রহিম উদ্দিন, শাহরিয়ার মুনির জিসান, আব্দুর রাজ্জাক, আল নোমান তুহিন, রাশেদুল কবির, আবুল কাশেম, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ আরমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বি.এফ.এ কোচিং হোমের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
আয়োজকরা জানান, সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।