রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৯ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পুলিশ প্রশাসনে বড় ধাক্কা, বাধ্যতামূলক অবসরে পাঁচ শীর্ষ কর্মকর্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে চলমান রদবদলের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— আবু হাসান মুহাম্মদ তারিক, আবদুল আলীম মাহমুদ, মাসুদুর রহমান ভূঞা, নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরী।

রোববার জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জানা গেছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আবু হাসান মুহাম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদ ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ছিলেন।

অন্যদিকে মাসুদুর রহমান ভূঞা পুলিশ সদর দপ্তরে টিআর পদে কর্মরত ছিলেন। কুসুম দেওয়ান নৌ পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তওফিক মাহবুব চৌধুরী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ছিলেন।

এর আগে নতুন আইজিপি দায়িত্ব গ্রহণের পর পুলিশের কার্যক্রমে পরিবর্তনের অংশ হিসেবে ‘জিরো কমপ্লেইন থানা’ উদ্যোগ ঘোষণার কথাও জানান।

প্রশাসনে চলমান এ রদবদলকে নতুন সরকারের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।