বুধবার
১১ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: দুর্দান্ত বোলিং ও ঝড়ো ব্যাটিংয়ে একপেশে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১১৪ রানের লক্ষ্য মাত্র ১৫.২ ওভারেই পেরিয়ে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচে সবচেয়ে বড় অবদান রাখেন তরুণ পেসার নাহিদ রানা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। তাকে দারুণভাবে সহায়তা করেন মেহেদী হাসান মিরাজ, যিনি নেন ৩ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম, আর সাহিবজাদা করেন ২৭ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার তানজিদ হাসান। তিনি ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি চারে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসেই সহজ জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। এছাড়া নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন এবং লিটন দাস অপরাজিত থাকেন ৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪
বাংলাদেশ: ১৫.২ ওভারে ১১৫/২
বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।