বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন–সংগ্রামে শহীদ হওয়া সব মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রকামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনো আপস করেননি। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র লক্ষ্য। এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার বিষয়ে কোনো বিরোধ থাকার কথা নয়; এ বিষয়ে সবার ঐক্য থাকা উচিত।
এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।